নিজস্ব প্রতিবেদক:
মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে আন্তর্জাতিক যুব সংগঠন ইফসু (IFSU)। সংগঠনটির সেক্রেটারি জেনারেল ড. মোস্তফা ফয়সাল পারভেজের উদ্যোগ এবং মাহমুদুন্নবী শামীমের সার্বিক সহযোগিতায় বগুড়ার মুরইল ইউনিয়নের বিভিন্ন এলাকায় শারীরিক প্রতিবন্ধী ও চলাচলে অক্ষম ব্যক্তিদের মাঝে তুরস্কভিত্তিক একটি দাতব্য সংস্থার অনুদানে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।
এ কার্যক্রমের আওতায় প্রকৃত সুবিধাবঞ্চিত ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের খুঁজে বের করে তাদের প্রয়োজন অনুযায়ী হুইলচেয়ার পৌঁছে দেওয়া হয়। হুইলচেয়ার পেয়ে উপকারভোগী ও তাদের পরিবারের সদস্যরা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের ভাষ্য, এ সহায়তা তাদের দৈনন্দিন চলাচল সহজ করবে এবং স্বাভাবিক জীবনযাপনে নতুন আশার সঞ্চার করবে।
স্থানীয় সচেতন মহল এ উদ্যোগকে একটি অনুকরণীয় মানবিক কার্যক্রম হিসেবে উল্লেখ করে বলেন, সমাজের বিত্তবান ব্যক্তি, দাতব্য প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলো এ ধরনের উদ্যোগে আরও এগিয়ে এলে অসহায় ও শারীরিক প্রতিবন্ধী মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে।
এ মহৎ উদ্যোগ সফলভাবে বাস্তবায়নে সহযোগিতা করায় তুরস্কভিত্তিক দাতব্য সংস্থা, আন্তর্জাতিক যুব সংগঠন ইফসু (IFSU), সংগঠনটির সেক্রেটারি জেনারেল ড. মোস্তফা ফয়সাল পারভেজ এবং মাহমুদুন্নবী শামীমের প্রতি স্থানীয় জনগণ আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একই সঙ্গে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তারা।